মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন।
সাগর চন্দ্র স্বপন, বিশেষ প্রতিনিধি,
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর জেলা পুলিশ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ পালন করেছে।
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উপলক্ষে বৃহস্পতিবার(২৬শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ “অঙ্গীকার পাদদেশ”-এ চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), চাঁদপুর, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, চাঁদপুর, টিআই(প্রশাসন), চাঁদপুর, আর আই, পুলিশ লাইন্স, চাঁদপুর, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

