ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবককে হস্তান্তর

প্রতিবেদক
admin
মার্চ ১৩, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি যুবককে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কচাকাটা থানাধীন কেদার বিওপি ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার নং ১০১৫-এর ১৪/এস এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের আহ্বানে আয়োজিত ওই বৈঠকে বিজিবির পক্ষে ২২ কেদার বিওপি ক্যাম্প কমান্ডার জেসিও মো. নুর আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। অপরদিকে বিএসএফের পক্ষে ৮৯ রোস্তম ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর অরুন কুমার সিংহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃপক্ষ আল হাসান (৩০) নামের এক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। তিনি মাদারীপুর জেলার কেন্দুয়া ইউনিয়নের দেওরহাট গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল হালিম ফারাজী।

জানা গেছে, আল হাসান গত বছরের ১৪ সেপ্টেম্বর দালালের মাধ্যমে চাকরির প্রলোভনে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের পুলিশ তাকে আটক করে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায়।

পরবর্তীতে শুক্রবার বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পন কুমার দাস জানান, বিজিবি আল হাসানকে পুলিশের কাছে হস্তান্তর করলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বাবা মাদারীপুর থেকে এসে ছেলেকে নিয়ে যান। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সর্বশেষ
Don`t copy text!