ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চান্দ্রা ইউনিয়নে আজম খানের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল

প্রতিবেদক
admin
মার্চ ১৩, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

হোসেন গাজী, চাঁদপুর

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদায়ী রূহের মাগফিরাত কামনা এবং মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) চান্দ্রা চৌরাস্তা সংলগ্ন দক্ষিণ বালিয়া বাখরপুর হামিদিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৩ রমজান উপলক্ষে এ দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

১২নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বিএনপির বৈদেশিক সম্পর্ক উপ-কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্ট- আজম খানের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

উক্ত আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক- শাহ নেওয়াজ খান, বিএনপি নেতা- রাশেদ জাহান তুষার, ১২নং চান্দ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি- ইউসুফ খান, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি- কালু মৃধা, সদর উপজেলা বিএনপির সাবেক যুবদল নেতা- মোঃ ফয়সাল, চান্দ্রা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক- মোঃ শাহাদাত গাজী, চান্দ্রা ইউনিয়ন যুবদলের সদস্য- নয়ন ঢালী, চান্দ্রা ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য- মিন্টু মল্লিক এবং জাফর গাজী।

অনুষ্ঠান শেষে মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৪০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

শেষে অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা জুনায়েদ হাসান মুখতার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

Don`t copy text!