মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করা সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রুবেল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আরফিনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা প্রবাসীদের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লুৎফুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব শহিদ আহমেদ , আলি আহমেদ , জাকির হোসেন , রেদোয়ান আহমেদ, মিজান আহমেদ এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি কয়েছ আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রিপন, শাহিন আহমদ , নিজু আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মান্না আহমেদ, কোষাধ্যক্ষ জাকির আহমদ, সহ কোষাধ্যক্ষ মাসুম আহমেদ, প্রচার সম্পাদক হায়দার আহমেদ, ক্রিয়া সম্পাদক এনামুল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আজির আহমেদ, সহ দপ্তর সম্পাদক : মাসুদ আহমেদ, অন্যতম সদস্য ছালিক আহমেদ, সদস্য শিপন, রেদোয়ান, সুফিয়ান, রাজু, সাইফুল, শাহান সহ অন্যানরা।
বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের অধিকার রক্ষা এবং কল্যাণে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি দীর্ঘদিন ধরে করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। প্রবাসে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মত প্রকাশ করেন তারা।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

