ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রতন মালাকার, সাপাহার নওগাঁ প্রতিনিধি।

নওগাঁর সাপাহারে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প. প. কর্মকর্তা ডাঃ আরিফুজ্জামান, কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান টকি, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ ওসি আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বেনু চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা জামাতের আমীর মো :আবুল খায়ের তরুন সহ ইউপি চেয়ারম্যানগন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় দিবস পালনের কর্মসূচি গ্রহণ ও সরকার ঘোষিত জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম সহ যথাযোগ্য মর্যাদায় দিবস পালন উপলক্ষে আলোচনা হয়েছে।

Don`t copy text!