ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার করেছে খুলনা র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃসাইফুল হাসান

গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৬।

গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পোনা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সোমবার র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল কাশিয়ানী উপজেলার পোনা-সাজাইল সড়কের পাশে পোনা ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় ব্রিজের নিচে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাদের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Don`t copy text!