ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের সমর্থনে গণঅধিকার পরিষদের ঐক্যের অঙ্গীকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে ১২ দলীয় বৃহত্তর ঐক্যে যুক্ত হয়েছে গণঅধিকার পরিষদ ভৈরব উপজেলা শাখা।

রোববার (০১ ফেব্রুয়ারী) ভৈরব শহরে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় ১১ দলীয় ঐক্যের রিকশা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হন। এ সময় উভয় পক্ষ ন্যায়ভিত্তিক রাজনীতি, দুর্নীতিমুক্ত সমাজ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এক কাতারে দাঁড়িয়ে কাজ করার অঙ্গীকার করেন।

সভায় বক্তারা বলেন, “ভৈরব ও কুলিয়ারচরের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা ও দুঃশাসনের শিকার। এবার সময় এসেছে ঐক্যের শক্তিতে পরিবর্তনের দরজা খুলে দেওয়ার। রিকশা প্রতীক হবে সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক।”

গণঅধিকার পরিষদ এর কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজল বলেন, জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীনকে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন। এ সময় উপস্থিত ছিলেন ১২ দলীয় ঐক্য ও গণঅধিকার পরিষদের ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নতুন সংযুক্তির মাধ্যমে ঐক্যজোট আরও শক্তিশালী হলো। তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসমর্থন সৃষ্টি হলে আসন্ন নির্বাচনে রিকশা প্রতীক একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।

Don`t copy text!