ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর অভিযানে পুলিশ সদস্যসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩০, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে মধ্যনগর থানায় কর্মরত এক পুলিশ সদস্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের মধ্যনগর থানার চামরদানি গ্রামের নান্টু সরকারের ছেলে সুমন চন্দ্র সরকার (৩২) এবং শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের বাসিন্দা সম্রাট আলী (২৯)। সম্রাট আলী বর্তমানে মধ্যনগর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার চাকরির বয়স প্রায় ৮ বছর ৮ মাস বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শরিশ্যাম গ্রামের রানা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা, এক পুরিয়া হিরোইন, হিরোইন বিক্রির হিসাব সংক্রান্ত দুটি রেজিস্টার, হিরোইন মাপার দুটি ডিজিটাল ওজন মেশিন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ বিষয়ে ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন বলেন, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হবে।।

Don`t copy text!