ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক গাজী হানিফ মিথ্যা ও হয়রানি মূলক মামলায় খালাস।

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৬, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,

ফেনীর সোনাগাজীতে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি ভূমি দখল ও রাস্তা দখল, তারকাঁটা লাগিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোয় মেজর (অবঃ) সোলায়মানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক স্বদেশ প্রতিদিনের সোনাগাজী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর ডাক’র, স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার অধিকার, বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ টেলিভিশন’র উপস্থাপক সাংবাদিক গাজী হানিফ এর বিরুদ্ধে চট্টগ্রামেের সাইবার ট্রাইবুনালে মিথ্যা ও হয়রানির উদ্দেশ্যে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন মেজর (অবঃ) সোলায়মান পূত্র ওমর বিন সোলায়মান।

২০২১ সালের দায়েরকৃত মামলাটি দীর্ঘ আইনি লড়াই, সাক্ষ্য প্রমাণ, তথ্য উপাত্ত বিশ্লেষণ ও যুক্তিতর্ক শেষে আদালত ২৬ জানুয়ারী (সোমবার) উক্ত মামলাটি নিষ্পত্তি করে দেন এতে করে সাংবাদিক গাজী হানিফ মামলার দায় ও হয়রানি থেকে অব্যাহতি পান।

মামলা থেকে অব্যাহতির পর গাজী হানিফ তার প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন, ফেনী সোনাগাজী ও চট্টগ্রাম সহ সারাদেশে কর্মরত গণমাধ্যম কর্মী যারা পাশে ছিলেন, সংবাদ প্রচার, মানববন্ধন সহ কর্মসূচীর সাথে সম্পৃক্ত থেকে সহায়তা করেছেন তাদেরকে এবং আইনজীবী জুবায়ের আলম মিরাজ, গোলাম মাওলা মুরাদ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এই মামলা থেকে তার খালাস পাওয়া সাংবাদিকদের ঐক্যবদ্ধতার সুফল বলে জানিয়েছেন গাজী হানিফ।

Don`t copy text!