আমিরাত প্রতিনিধি,
নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে কর্মব্যস্ত প্রবাস জীবনে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও শীতকালীন পিঠা-পুলির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি করা এবং প্রবাসীদের মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি আজমানের উদ্যোগে বার্ষিক বনভোজন ও পিঠা উৎসব বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার (১৬ই জানুয়ারী) শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল হোসাইন খান সুমনের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোস্তফা মাহমুদ, সিনিয়র কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশন ফুজেইরার সভাপতি মোঃ বেলাল হোসেন, বাংলাদেশ এসোসিয়েশন শারজাহ’র সাধারণ সম্পাদক প্রকৌশলী করিমুল হক, বাংলাদেশ এসোসিয়েশন উম্ম আল কোয়াইনের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী এনাম, বৃহত্তর নোয়াখালী সমিতি আমিরাতের আহবায়ক প্রকৌশলী মাহে আলম, চট্টগ্রাম সমিতি আমিরাতের সাধারণ সম্পাদক সেলিম রেজা সিআইপি।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের এক্সিকিউটিভ কমিটির সদস্য শাহীনুর শাহীন, শেখ সেলিম, মোহাম্মদ হেলাল উদ্দিন সিআইপি, মোহাম্মদ আজিম উদ্দিন, আলিম উদ্দিন জমসেদ, ফজলুর রহমান খান পাপ্পু, হুমায়ুন কবীর, নাজিম উদ্দীন, শামীম আহমেদ, ফরিদ হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, আলতাফ হোসেন সিআইপি, এহেসান চৌধুরী, মোহাম্মদ নাজমুল করিম, কামরুল ইসলাম, নাসিরুল হক ও কবি ওবাইদুল হক প্রমুখ।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, মাজহারুল ইসলাম মাহবুব, শেফালি আক্তার আঁখি, শহীদুল ইসলাম সহ আরব আমিরাতের সকল প্রদেশে বসবাসরত বাংলাদেশী ৫ শতাধিক প্রবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পিঠা পুলি প্রতিযোগিতা, র্যফল ড্র, বালিশ বদল ও হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতাসহ শিশুদের জন্যও ছিলো বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা। পিঠা-পুলির মধ্যে ভাপা, চিতই, পাটিসাপটা, দুধ পিঠার মতো দেশীয় নানা ধরনের পিঠা ও পায়েস ছিল। সকল প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

