ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঘুরে আসুন পাহাড় ও সাগর

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাচ্ছু পাটোয়ারী কমল,মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক মীরসরাইয়ের মহামায়া। নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। ছোট ছোট সবুজ পাহাড় আর মাঝখানে স্বচ্ছ পানির লেক। যেখানে গিরি-লেক মিলনস্থলে ছায়া হয়ে দিগন্তে মিশে গেছে নীল আকাশ। এ যেন শিল্পীর ক্যানভাসে কল্পনার রঙে আঁকা ছবি।
মীরসরাইয়ের এই সৌন্দর্যকে দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর মানুষের কাছে আরও সহজে পরিচয় করিয়ে দিতে এবং দেশের পর্যটন শিল্পকে আরও একধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে বর্তমানে এখানে নির্মিত হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া মহা প্রকল্প। যেখানে অসংখ্য পাহাড়ের বুক চিরে আসা ছোট-বড় অসংখ্য পাহাড়ি ছড়ার মিলন মোহনায় রয়েছে স্বচ্ছ সবুজ পানির লেক। পাহাড়ি ঝরনা প্রবাহ হতে সৃষ্ট এই লেক সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
মীরসরাই উপজেলায় প্রাকৃৃতিক সৌন্দযের্রও আঁধার মহামায়া লেক টিলা ও পাহাড়ের ভাঁজে ভাঁজে বয়ে চলা এ লেক ভ্রমণ পিয়াসী মানুষদের আকৃষ্ট করে। লেকের স্বচ্ছ পানি ও পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণাধারা; যেন প্রকৃতির এক মায়াবী কন্যা। চট্টগ্রাম শহর থেকে ৪৫ কি. মি. উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়ন অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম এ কৃত্রিম লেকটি।
স্বচ্ছ পানির লেক, ঠান্ডা পানির ঝর্ণা, সবুজ পাহাড় আর নীলাকাশসহ সব মায়াই আছে মহামায়া লেকে। মহামায়া লেককে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে ইকোপার্ক। আছে রাবার ড্যাম। কাজের ব্যস্ততা ভুলে প্রকৃতির সাথে অবকাশ কাটানোর জন্য শান্ত ও কোলাহল মুক্ত খুব সুন্দর একটা স্থান। ১১ বর্গ কি.মি. বিশাল এই লেকে আপনি ইচ্ছামত নৌকা দিয়ে ঘুরতে পারবেন। ঝর্ণাতে গিয়ে সময় কাটাতে পারবেন সর্বোপরি লেকের সবুজ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আর নৌকা দিয়ে লেকে ঘুরাঘুরির করার সময় আপনার চোখে পড়বে মহামায়ার সৌন্দর্য এবং পাহাড়ের অপরূপ মেলবন্ধন আপনাকেই হাতছানি দিয়ে ডাকছে। লেকের পাহাড়ে চাষিদের বিভিন্ন ধরণের ফলজ, ঔষধি, বনজ, সবজি চাষ, লেকে মাছ চাষ অতিথি পাখিদের আনাগোনা আপনাকে বাংলার চিরচরিত গ্রামীণ দৃশ্যপট মুগ্ধ করবেই।

Don`t copy text!