ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কণ্ঠ ও তাল-লয়ের মেলবন্ধনে বাগীশ্বরী সংগীতালয়ের বার্ষিক মূল্যায়ন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন, বিশেষ প্রতিনিধি :

শুদ্ধ সংগীতের ধারাকে চলমান রাখার দৃঢ় প্রত্যয়ে বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজনে সংগীত বিভাগের বার্ষিক মূল্যায়ন কণ্ঠ ও মৌখিক পরীক্ষা গত ২৭ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের সংগীত সাধনার অগ্রগতি ও নান্দনিক দক্ষতা মূল্যায়ন করা হয়।
উক্ত পরীক্ষায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের খ্যাতিমান কণ্ঠশিল্পী মনিশ চৌধুরী, কণ্ঠশিল্পী সঞ্জীব নাথ এবং কণ্ঠশিল্পী রিষু তালুকদার। তাঁদের সুগভীর সংগীত জ্ঞান ও অভিজ্ঞ দৃষ্টিভঙ্গিতে শিক্ষার্থীদের পরিবেশনা বিচারিত হয়। কণ্ঠসংগীতের সঙ্গে তাল ও লয়ের নিখুঁত সমন্বয়ে তবলা সংগতে ছিলেন তবলাশিল্পী রূপক ভট্টাচার্য, তবলাশিল্পী পলাশ দে এবং তবলাশিল্পী সৌমেন দাশ। তাঁদের দক্ষ সহযোগিতায় পরিবেশনাগুলো আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সাংবাদিক যীশু সেন। তাঁর সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। মূল্যায়ন অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন লায়ন কৈলাশ বিহারী সেন, প্রফেসর ঊর্মিলা রানী ভৌমিক, ডা. সৌমিত্র দাশ, সুজন চৌধুরী, প্রভাষক ঝুমুর খাস্তগীরসহ সংগীত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাগীশ্বরী সংগীতালয়ের এই বার্ষিক মূল্যায়ন শুধু একটি পরীক্ষা নয়, বরং শুদ্ধ সংগীত চর্চার প্রতি দায়বদ্ধতা ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আয়োজকরা জানান, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সংগীত মনন ও নান্দনিক বিকাশ আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রশংসিত হয়।

Don`t copy text!