মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। উপজেলা প্রশাসন,রাজারহাট থানা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন,জামায়াতে ইসলামী,জাতীয় নাগরিক পাটি,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা সাব-রেজিষ্টার অফিস,সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়,আনসার ভিডিপি,সিভিল ডিফেন্স,রাজারহাট সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ঠাটমারী বধ্যভূমি স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন,রাজারহাট থানা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায়
রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,
পুলিশ-আনসার ভিডিপি,সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ। আরো উপস্থিত ছিলেন,রাজারহাট সাংবাদিক ফোরামের সভাপতি মো: তারেকুর রহমান ও সদস্য সচিব সোহেল রানা
জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ হামিদুল ইসলাম সহ প্রমূখ। শেষে পুরস্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

