ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত ২৬ পরিবারকে বিআরটিএ আর্থিক চেক বিতরণ অনুষ্ঠান

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১২, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে যেখানেই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যাবে, সেখানেই বিআরটিএ কর্মকর্তারা গিয়ে ক্ষতিপূরণের ফরম সরাসরি পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দেবেন। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের জন্য আবেদন করার বর্তমান এক মাসের সময়সীমা বাড়িয়ে দুই মাস করা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৬ পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে সহায়তার অর্থ বিতরণ করা হচ্ছে। খুব শিগগিরই নিহত ও আহতদের পরিবার অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আজ যারা টাকা পাচ্ছেন, এটি তাদের প্রতি অনুগ্রহ নয় এটি তাদের অধিকার। আর সেই অধিকার নিশ্চিত করতেই আমরা কাজ করছি।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরটিএ যুগ্মসচিব রুবাইয়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক পার্কন চৌধুরী, নওগাঁ বিআরটিএ সহকারী পরিচালক রাশেদুজ্জামান, মোটরযান পরিদর্শক শরীফুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও নিরাপদ সড়ক চাই- এর সভাপতি রায়হান আলম, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবুসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে নিহত ১৮ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা, গুরুতর আহত এক পরিবারকে ৩ লাখ টাকা এবং আহত ৭ পরিবারকে ১ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।
নওগাঁ #

Don`t copy text!