ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক কুলিয়ারচর পরিদর্শন ও মতবিনিময় সভা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১২, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আলী সোহেল, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা দায়িত্ব গ্রহণের পর থেকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসেবে তিনি কুলিয়ারচর উপজেলায় পরিদর্শনে আসেন।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বেলা ২ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদে প্রবেশ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত, মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় শীতার্ত গরীব-দুঃস্থ, অসহায়, অতি দরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের মাঝে কম্বল বিতরণ প্রধান অতিথি, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

পরে বেলা ৩ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসিন খন্দকার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, ধর্মীয় সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলার দায়িত্ব প্রাপ্ত আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা আমির মাওলানা রফিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, এনসিপির উপজেলা আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি দ্বীন ইসলাম, কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি ডাঃ এম হাবিল বাঙালি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নূরুল আলম রাশিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সলিল কান্তি রায়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১ নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুস্তফা কামাল কাজল, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইলিয়াস ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ফজলে এলাহী, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন সহ স্থানীয় সাংবাদিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা কুলিয়ারচর। এই উপজেলাটি হাওরাঞ্চলের শুরু। এই উপজেলার উন্নয়ন, সুশাসন, জনসেবা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। তিনি সরকার ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, ব্যবসায়ীসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, এই মতবিনিময়ের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।

সভায় বক্তারা কুলিয়ারচর উপজেলার উন্নয়ন অবকাঠামো, মাদক, স্বাস্থ্যসেবা, যানজট, দুর্নীতি নিরসন ও শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশেষ মডেল টেস্ট (পঞ্চম ও দশম শ্রেণি) পরীক্ষার ফলাফলে কৃতি শিক্ষার্থী ও বিজয়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

এছাড়া তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস, পৌরসভার কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের ফাইলপত্র পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Don`t copy text!