যীশু সেন :
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে শ্রীমদ্ভগবদগীতার শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বাগীশিক মিলনায়তনে সুষ্ঠু ও ধর্মীয় আবহে “শ্রীশ্রী গীতা জয়ন্তী” উৎসব অনুষ্ঠিত হয়। সারাদিনব্যাপী এই ধর্মীয় উৎসবে ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের সূচনা হয় পার্থ সারথি পূজা ও গীতায় তুলসী দানের মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভগবদগীতার সম্পূর্ণ পাঠ, গুরু বন্দনা, ভক্তিগীতি, প্রার্থনা ও নাম সংকীর্তন। গীতা বিষয়ক আলোচনায় ভক্তদের মাঝে উন্মেষ ঘটে ধর্মীয় চেতনা ও আত্মিক শিক্ষার। দিনব্যাপী আয়োজন শেষ হয় প্রসাদ বিতরণের মাধ্যমে।
পূজার পুরোহিত্য ও গীতার অমৃতবাণী আলোচনা করেন পণ্ডিত ধনঞ্জয় গোস্বামী। তিনি শ্রীমদ্ভগবদগীতার উপদেশ, মানবধর্ম ও শাশ্বত সত্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
উপাসনা কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট গীতাপাঠক ও সঙ্গীতশিল্পী মিশন দত্ত সপু ও তাঁর দল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী, আয়কর আইনজীবী দিলীপ কুমার ভট্টাচার্য, এড. প্রবীর ভট্টাচার্য, লায়ন দিলীপ কুমার শীল, শম্ভু দাশ, চিত্রালী রায়, অধ্যাপিকা কৃষ্ণা দাশ, দেবব্রত দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সভাপতি ঝুন্টু চৌধুরী, সি.সহ-সভাপতি ডা. অঞ্জন কুমার দাশ, সহ-সভাপতি প্রীতম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেন, পলাশ দত্ত, যীশু সেন, সুজন দেবনাথ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক বিপ্লব আচার্য্য, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃষ্টি বৈদ্য, মোহন চৌধুরী, অর্চনা রানী ভঞ্জ,
সহ-অর্থ সম্পাদক ঝন্টু শীল, শিক্ষা সম্পাদক তপন নাথ তপু, সহ-শিক্ষা সম্পাদক অনিতা ঘোষ, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাধারাণী চৌধুরী, প্রকাশনা সম্পাদক তন্ময় চক্রবর্তী বাসু, সহ-প্রকাশনা সম্পাদক লিটন কান্তি দে, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. রূপম রুদ্র, সহ-মহিলা সম্পাদিকা শিল্পী চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রুবেল তালুকদার, নির্বাহী সদস্য পলাশ কান্তি নাথ রণী, প্রকৌ.সুমন সেন,
মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর, উত্তর জেলার সভাপতি শুভাশীষ চৌধুরী ও সাধারণ সম্পাদক বাসু চৌধুরীও অনুষ্ঠানে যোগ দেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমাখা পরিবেশে গীতা জয়ন্তী উৎসব সফলভাবে সম্পন্ন হয়।
গীতায় তুলসী দান অনুষ্ঠানে বাগীশিকের একঝাঁক গীতা শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

