মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি, ৩০ নভেম্বর ২০২৫ খ্রি.
রাঙ্গামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সকালেই তিনি রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে রাঙ্গামাটি জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
দায়িত্বভার গ্রহণের পর পুলিশ সুপার মহোদয় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিট ইনচার্জদের সঙ্গে পরিচয় বিনিময় করেন। পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সকল সার্কেল কর্মকর্তা ও ইউনিট প্রধানদের বক্তব্য শ্রবণ করেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ২৫তম বিসিএস ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার ৪৮তম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। এর আগে তিনি চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন—
জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);
জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস);
জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল;
জনাব আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল;
জনাব মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার, বাঘাইছড়ি সার্কেল;
জনাব মোঃ নুরুল আমীন, সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল;
জনাব মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (এসএএফ);
সকল থানার অফিসার ইনচার্জ, ইউনিট ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।
এ সময় নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সকল কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সমন্বয় সাধন করে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা করব। জননিরাপত্তা, সদিচ্ছা এবং পেশাদারিত্ব আমাদের প্রথম অগ্রাধিকার হবে।
তিনি আরও যোগ করেন, আমাদের কাজের মূল লক্ষ্য হবে জনগণ যেন পুলিশকে তাদের বন্ধু ও সহায়ক হিসেবে দেখেন।

