ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উম্মুল কুইন বিএনপির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
নভেম্বর ১৭, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আমিরাত প্রতিনিধি,

সংযুক্ত আরব আমিরাত উম্মুল কুইন বিএনপি’র উদ্যোগে জমকালো অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর উম্মুল কুইন মোহাম্মদ বিন রশিদ হলে ইউএই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই অভিষেক অনুষ্ঠিত হয়। উম্মুল কুইন বিএনপি’র সিনিয়র সদস্য জুবাইদা ফারজানা নিলুর সঞ্চালনায় ও উম্মুল কুইন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি খোকন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রকৌশলী মাহে আলম, উম্মুল কুইন বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, ইউএই বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহেদ আহমেদ রাসেল, মহিলা দলের সভাপতি শামসুন্নাহার স্বপ্না, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, অনলাইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানা, ইউএই যুবদলের সাধারণ সম্পাদক বাবু নীলরতন দাস, ইউএই বিএনপির আব্বায় কমিটির সদস্য শাহাদাত হোসেন সুমন, দুবাই বিএনপি’র সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু, উম্মুল কুইন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দিন, দুবাই শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম, রাস আল খাইমা বিএনপি’র সহ-সভাপতি আহাদুজ্জামান সরকারসহ উম্মুল কুইন বিএনপি’র আতাউর রহমান, ফয়েজ আহমেদ, আমিনুল ইসলাম, আব্দুল হাকিম ও রুমা আক্তার।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা আলোচনা করেন। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ গুণাবলী তুলে ধরা হয়।

“এবারের তারুণ্যের ভোট, ধানের শীষের পক্ষে হোক”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অগ্রযাত্রা। জাতীয়তাবাদী দলের অগ্রদূত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নির্বাচনের আগ পর্যন্ত সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আলোচকরা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মানুষের কল্যাণে কাজ করে জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি জনপ্রিয় কণ্ঠশিল্পী জাবেদ আহমেদ মাসুম ও সামিদা চৌধুরী পপির মনমুগ্ধকর গানে উৎসবে মেতে ওঠেন আমিরাতে বসবাসরত সব শ্রেণী পেশার মানুষ।

Don`t copy text!