ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের ন্যায্যমূল্য ও কার্যকর কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
majedur
নভেম্বর ১১, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
“কৃষি বাঁচলে বাঁচবে দেশ”— এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, কীটনাশক নিয়ন্ত্রণ, সার ও অন্যান্য কৃষি উপকরণের দাম নির্ধারণে কার্যকর কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ঢাকা মোড়ে উত্তরবঙ্গ কৃষক মঞ্চ এই মানববন্ধনের আয়োজন করে। এতে স্থানীয় কৃষক, কৃষাণি, কৃষিশ্রমিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক শাহনেওয়াজ শুভ, স্থানীয় কৃষক ও কৃষিশ্রমিক নেতৃবৃন্দসহ অনেকে। বক্তারা বলেন, “দেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি হলেও কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। বাজারে ভালো মানের কীটনাশক পাওয়া কঠিন, সারের দাম লাগামহীনভাবে বেড়েছে। উৎপাদন খরচ বাড়লেও বিক্রয়মূল্য কম থাকায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তারা আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে কৃষক বঞ্চিত হচ্ছে, আর সরকারি তদারকি দুর্বল হওয়ায় কৃষিপণ্য সংরক্ষণাগার (স্টোরেজ) ও বাজার ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
বক্তারা অবিলম্বে কার্যকর কৃষিনীতি প্রণয়ন ও বাস্তবায়ন, বাজারে সঠিক মূল্য নির্ধারণ, এবং কৃষি উপকরণের ভর্তুকি পুনর্বিন্যাসের দাবি জানান এবং কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে কৃষি পণ্য ক্রয়ের দাবি জানান।

আলোচনা শেষে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের করা হয়, যা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। বক্তারা হুঁশিয়ারি দেন, “কৃষকের দাবি না মানা হলে তারা অচিরেই আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

Don`t copy text!