ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নামখানায় ১০ দিনের ৩২তম শিক্ষক প্রশিক্ষণ শিবিরের সফল সমাপ্তি,সার্টিফিকেট প্রদান ও একই সঙ্গে দ্বীনিয়াত মুনাজ্জাম মক্তবের শুভ সূচনা*

প্রতিবেদক
admin
নভেম্বর ৪, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:

নামখানা রাধানগর পুলগড়া মসজিদে আয়োজিত ১০ দিনের দীর্ঘ মুয়াল্লিম ৩২ তম শিক্ষক প্রশিক্ষণ শিবির আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আজকের সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দ্বীনিয়াত মুনাজ্জাম মক্তবেরও শুভ সূচনা করা হয়েছে। এটি এলাকায় দ্বীনি শিক্ষার এক নব আলোর দিগন্ত উন্মোচন করেছে। আজকের সমাপনী সভার সভাপতিত্ব ও পরিচালনা করেন মুফতি মুসলিম কাসেমী তিনি বলেন,বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে দ্বীনি অজ্ঞতা ও উদাসীনতা চরমে পৌঁছেছে। এই অন্ধকার দূরীকরণের একমাত্র উপায় হলো দীনিয়াত শিক্ষা। প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরযে আয়েন।
সভা শুরু হয় ক্বারী ইমদাদুল্লাহ সাহেবের তেলাওয়াত এবং মুফতি খালিদ সাইফুল্লাহ সাহেবের নাতে রাসুল (সা.) পাঠের মাধ্যমে। এই ১০ দিনের প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন
মাওলানা মীর কাসেম ও
মাওলানা সাঈদ আহমদ মাযাহেরী (জীবন তলা)
তাঁদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক তত্ত্বাবধান ও প্রশিক্ষণার্থীদের নিষ্ঠার ফলে পুরো শিবিরটি ছিল অত্যন্ত ফলপ্রসূ ও সফল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাউথ বেঙ্গল দীনিয়াত চ্যারিটেবল ট্রাস্ট–এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব দরবেশ আলী লস্কর তিনি বলেন,মক্তব শিক্ষা প্রতিটি মুসলিম নর-নারীর উপর ফরযে আয়েন। মুসলিম জাতির নবীন প্রজন্মকে দ্বীনের মৌলিক শিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব।” ট্রাস্টের সম্পাদক আলহাজ্ব আব্দুল আজিজ বলেন, আজ মুসলিম সমাজের প্রায় ৯৫ শতাংশ মানুষ দ্বীনি শিক্ষা থেকে অজ্ঞ। এই অবস্থা বদলাতেই আমাদের এই ট্রাস্টের প্রতিষ্ঠা।”
এছাড়াও উপস্থিত ছিলেন, ইত্তেহাদ ওয়েলফেয়ার ট্রাস্ট–এর প্রধান কর্ণধর বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব নজরুল ইসলাম তিনি বলেন, দ্বীনের প্রাথমিক শিক্ষার জন্য দীনিয়াত মুনাজ্জাম মক্তবের এই প্রয়াস সত্যিই প্রশংসনীয় ও যুগান্তকারী।” আলহাজ্ব মহসিন সাহেব বলেন, পশ্চিমবঙ্গে কেরাত ও তাজবীদ শিক্ষার দুর্বলতা দূর করার জন্য প্রাথমিক স্তর থেকে প্রতিটি মসজিদে মুনাজ্জাম মক্তব প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন।” এছড়াও উপস্তিত ছিলেন,আলহাজ্ব আক্কাস আলী ও ফারহান মন্ডল,মাওলানা ওমায়ের,
মাওলানা সাইফুদ্দিন,
হাফেজ লুৎফর রহমান,
এবং সর্বজনপ্রিয় মুফতি মুসলিম কাসেমী প্রমুখ।
অনুষ্ঠানটি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়।
শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট ও বিশেষ উপহার প্রদান করা হয়।
মুফতি মুসলিম কাসেমী সাহেবের আবেগঘন মুনাজাতে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এই প্রশিক্ষণ ও মক্তব উদ্বোধনের মাধ্যমে নামখানা ব্লকে দ্বীনি শিক্ষার এক নতুন আলোকিত অধ্যায়ের সূচনা হলো।

Don`t copy text!