মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২১ সেপ্টেম্বর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক গোপন অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেল ৫টার দিকে উপজেলার আদালত পুকুর পাড় এলাকার ‘বউসাজ বিউটি পার্লার’ থেকে এসব জাল নোট ও অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম।
তিনি জানান, পার্লারটিকে আড়াল হিসেবে ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল নোট ছাপানো ও সংরক্ষণের কাজ চালাচ্ছিল। আসন্ন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে ঘিরে তারা প্রায় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট বাজারজাতের প্রস্তুতি নিচ্ছিল।
অভিযানে জাল নোটের একটি বেগ, একটি আগ্নেয়াস্ত্র ও তিনটি বুলেট উদ্ধার করা হয়। এ সময় পার্লার থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জালিয়াতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি শাহীনুর ইসলাম বলেন, “অবৈধ কর্মকাণ্ডে জড়িত কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

