নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারী খাজ জায়গা লিজ (বন্দোবস্ত) নিয়ে আধাপাকা দোকান ঘর নির্মাণের পাওয়া গেছে। এছাড়াও বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে খাস জায়গায় ইট-সিমেন্ট দিয়ে আধাপাকা দোকান ঘর তোলা হচ্ছে। এসব নির্মাণ কাজের পেছনে একটি প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় ও সরজমিনে দেখা যায়, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের শাইলধরা বাজারের সরকারী খাস জায়গায় বন্দোবস্ত (লিজ) নিয়ে এবং কিছু জায়গা দখল করে আধা পাকা দোকান ঘর নির্মাণ করেছে। যা সরকারী নিয়ম অনুযায়ী খাজ জমি লিজ নিলেও স্থায়ী বা আধাপাকা স্থাপনা নির্মাণের অনুমতি নেই। শুধুমাত্র অস্থায়ী কাঠামো তৈরি করে নির্দিষ্ট মেয়াদে ব্যবহার করার সুযোগ রয়েছে। সরকারী বিধিমালা অনুযায়ী ৬ ধারার ১ উপ-ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে হাট-বাজারের সরকারী খাসজমিতে কোন স্থায়ী বন্দোবস্ত প্রদান করা যাবে না। একইসঙ্গে উপধারা ৬-এ বলা হয়েছে একসনা ভিত্তিতে বন্দোবস্তকৃত হাট-বাজারের জমির উপর কোনক্রমেই কোন পাকা বা আধাপাকা অবকাঠামো নির্মাণের অনুমতি প্রদান করা যাবে না। অথচ কয়েকজন ব্যক্তি নিয়মকে অমান্য করে আধাপাকা দোকানঘর নির্মাণ করে বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, খাস জায়গা দখল করে দোকানঘর নির্মাণের ফলে সরকারি সম্পত্তি যেমন নষ্ট হচ্ছে, তেমনি সরকারও রাজস্ব হারাচ্ছে। সরকারি খাস জায়গা সুরার জন্য দ্রুত অবৈধ দখল উচ্ছেদ অভিযান ও বন্দোবস্ত (লিজ) নিয়ে আধা পাকা দোকান ঘর নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোরদাবী জানিয়েছেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, ব্যবসায়ীরা লিজকৃত জায়গা নিয়মবহির্ভূতভাবে যদি কোনো স্থাপনা নির্মাণ করা হয়ে থাকে তবে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

