ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাট বাজারের বিভিন্ন ফার্মেসিতে জরিমানা।

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত রাজারহাট বাজারের বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজারহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মানিত ড্রাগ সুপার মোঃ হাফিজুর রহমান মিয়া। সার্বিক সহযোগিতা করেন রাজারহাট থানা পুলিশ।

অভিযান চলাকালীন সময়ে “ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩” এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে রাজারহাট বাজারের (১) মা মেডিসিন কর্ণার, (২) সিফা ফার্মেসি, (৩) শাহীন মেডিসিন কর্ণার, (৪) আশা ফার্মেসি এবং (৫) খন্দকার ফার্মেসিসহ মোট পাঁচটি ফার্মেসিকে সর্বমোট ৩৮,০০০/- (আটত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

কর্তৃপক্ষ জানায়, রাজারহাট বাজারে ঔষধের মান নিয়ন্ত্রণ, এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ এবং বৈধ লাইসেন্স নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এছাড়া সাধারণ ক্রেতাদের প্রতি মেয়াদোত্তীর্ণ ঔষধ না কেনা, সঠিক দাম যাচাই করা এবং রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। যেকোনো অনিয়ম দেখলে প্রশাসনকে অবহিত করার অনুরোধও জানানো হয়েছে।

Don`t copy text!