ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুর্গা পূজায় ১২শ মেট্রিকটন ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন–কুড়িগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজায় সৌজন্য বোধ ও অনুরোধের কারনে এ বছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে।

যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়াও প্রবাসী বাঙালীদের দাবীর প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ১১ হাজার মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, এবছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মুল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় তিনি আরও বলেন, গবাদি পশুকে এলএসডি মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ সহ চারটি জেলায় সম্পূর্ণরুপে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা:  স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারনের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!