মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, নবীনগর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নবীনগরের বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়।
শাহীন রেজা টিটুকে প্রধান সমন্বয়ক , এমদাদুল বারীকে আহ্বায়ক এবং মোহাম্মদ বায়োজিদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোশারফ হোসেন সরকার
যুগ্ম আহ্বায়ক: রেজাউল করিম মনির
সদস্য: মোঃ আশিকুর রহমান রমজান
সদস্য: মোঃ আব্দুল্লাহ
সদস্য: মোঃ নূরে আলম
সভায় বক্তারা বলেন, শিশুশিক্ষার ভিত্তি গড়ে তুলতে কিন্ডারগার্টেনের ভূমিকা অপরিসীম। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে নবীনগর উপজেলা শাখা নিরলসভাবে কাজ করে যাবে।
নবগঠিত কমিটি শিক্ষার মানোন্নয়ন ও কিন্ডারগার্টেন পরিচালনায় শিক্ষক, অভিভাবক ও সকল শুভানুধ্যায়ীর সহযোগিতা কামনা করেছে।

