ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতি প্রস্তুতির সময় গ্রেপ্তার-২

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি-

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে ডাকাতি প্রস্তুতির কালে ৫ ডাকাতি মামলার আসামীসহ ২জনকে গ্রেপ্তার করেছে কমলনগর থানা পুলিশ। গত বুধবার সন্ধ্যা উপজেলার মেঘনার মাতাব্বর হাট এলাকায় অভিযান চালিয়ে সুলতান আহাম্মদ(৪২) ও মোঃ সাইফুল ইসলাম (২০), নামে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করলে পালিয়েছে আরো ৭-৮জন।

মামলা সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর রাত ১১টায় কমলনগর থানাধীন ৫নং চর ফলকন মাতাব্বরহাট বাজার সংলগ্ন বেড়ি বাধের উপর ডাকাতির প্রস্তুতি চলছে গোপন সূত্রে পুলিশ জানতে পারে। ঘটনাস্থলে পুলিশ অভিযান পরিচালনায় দেখতে পায় গ্রেপ্তারকৃতরাসহ জ্ঞাতনামা ৭-৮ জন ডাকাত দলের সদস্য নদীতে মাছ ধরার নৌকায় ডাকাতি করার উদেশ্য দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সমবেত হয়। এসময় উপজেলার চর কালকিনি ইউনিয়নের মাহফুজ মাঝির ছেলে সুলতান আহাম্মদ প্রঃ ছায়েন মাঝি(৪২) ও লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের জাকির মোল্লার ছেলে মোঃ সাইফুল ইসলাম(২০)কে গ্রেপ্তার করে আদালতের পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সুলতান আহাম্মদ প্রঃ ছায়েদ মাঝি’র বিরুদ্ধে এছাড়াও বরিশাল জেলার মেহেদীগঞ্জ, লক্ষ্মীপুর সদর, কমলনগর থানাসহ ৫টি ডাকাতির মামলা রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন লাগাতার নদীতে ডাকাতি হচ্ছে তারই সূত্র ধরে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান পরিচালনা করে ডাকাত দলে ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সুলতান আহাম্মদ নামের আসামির এর আগেও বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে।‎

Don`t copy text!