ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবি সহকারীর উপর হামলা ॥ ২লাখ টাকা ছিনতাই

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের মৃত আজিজুল হকের পুত্র ময়মনসিংহ জেলা আইনজীবি সহকারী সমিতির সদস্য মোঃ নূরুল ইসলাম (৬০) কে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ময়মনসিংহ কোর্টে যাবার পথে নান্দাইল আঠারবাড়ী সড়কের বাশঁহাটি এলাকার মৃত সাঈদ সরকারের বাড়ী সামনে অটো আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত সহ নগদ ২ লাখ টাকা সন্ত্রাসীরা ছিনতাই করে নিয়ে যায়।

হামলায় মারাত্মক আহত নূরুল ইসলামের পুত্র মোঃ শাহিদুল ইসলাম জানান, প্রতিদিনের মত তার পিতা নূরুল ইসলাম কোর্টে যাবার জন্য প্রস্তুতি নিয়ে অটো যোগে নান্দাইল চৌরাস্তা যাবার পথে একই গ্রামের মৃত নূর হোসেনের পুত্র মোসলেন উদ্দিন, তার ২ পুত্র শহিদুল ইসলাম ও জহিরুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে দিবালোকে নূর ইসলামের উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে।

এসময় মেয়ের জমি ক্রয় করার জন্য তার নিকট রক্ষিত ২লাখ টাকা সন্ত্রাসীরা ছিনতাই করে নিয়ে যায়। এসময় নূর ইসলামের ডাক চিৎকারে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। বাদী শাহিদুল ইসলাম আরও জানান, মারাত্মক আহত নূর ইসলামকে নান্দাইল হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা গুরুতর আহত হওয়ায় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Don`t copy text!