*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*
কুমড়াপাড়া অঞ্চলে অনুষ্ঠিত “আমাদের পাড়া আমাদের সমাধান” ক্যাম্পে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ক্যাম্প চলাকালীন হঠাৎ করেই এক বছর ৪৫ বয়সী মহিলা সবিতা মন্ডল অজ্ঞান হয়ে পড়েন। মুহূর্তে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও,সৌভাগ্যবশত সেই সময় উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা,সেই সময় অতি ব্যস্ততার মধ্যেও ছুটে এসে ওই অসুস্থ মহিলার পাশে এসে দাড়ালেন।বিধায়ক ছাড়াও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই সদস্যা মাধবী পূরকাইত ও চন্দনা হালদার তারাও ওই অসুস্থ মহিলাকে ধরতে সাহায্য করেন। পেশায় চিকিৎসক বিধায়ক ডাঃ জলদাতা তড়িঘড়ি তৎক্ষণাৎ নিজের হাতে প্রেসার চেক মেশিন ও স্টেথোস্কোপ বের করে নেন। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তিনি ওই মহিলাকে জ্ঞান ফিরিয়ে আনতে সক্ষম হয়। এরপর তিনি নিজে প্রেসক্রিপশন লিখে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য নিজের পকেট থেকে সঙ্গে সঙ্গে টাকাও বাহির করে ঐ মহিলার আত্মীয়র হাতে দেন। এখন বর্তমানে ওই মহিলা সম্পূর্ণ সুস্থ আছে বলে জানান। ওই
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকেই বিধায়কের এই মানবিক ও তৎপর আচরণে মুগ্ধ হন। সাধারণ মানুষের প্রতিনিধি হয়েও তিনি যে প্রথমে একজন দায়িত্বশীল চিকিৎসক, তা আবারও প্রমাণিত হলো। স্থানীয় মানুষজন রা জানান এই ধরনের ঘটনাই দেখায় যে নেতা মানেই কেবল রাজনৈতিক কাজ নয়, মানুষকেও পাশে দাঁড়ানো প্রয়োজন।স্থানীয় জনতারা আরো জানান,বিধায়ক অলক জলদাতা এর আগেও বহুবার বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তবে আজকের এই ঘটনায় তার মানবিক দিকটি আরও একবার সামনে এল। ক্যাম্পে উপস্থিত মানুষজন বিধায়কের এই কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এরকম প্রতিনিধিই এলাকার গর্ব। এই ঘটনায় রায়দদিঘি বিধানসভার অন্তর্গত কুমড়াপাড়ার ক্যাম্প শুধুমাত্র প্রশাসনিক সমাধানের কেন্দ্র হয়ে ওঠেনি, বরং মানবিকতার নজির হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে বলে জানান স্থানীয় সর্বসাধারণ মানুষজন।

