বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি’র মধ্য দিয়েই উপকৃত হবেন গ্ৰাম বাংলার বাসিন্দারা। যেখানে প্রতিটি বুথে ১০লক্ষ্য টাকার কাজ করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার রায়দীঘি বিধানসভা কেন্দ্রে কুমরপাড়া গ্ৰাম পঞ্চায়েতের আয়োজিত আমার পাড়া আমার সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে উপস্তিত ছিলেন রায়দীঘী বিধানসভার বিধায়ক ডা; অলক জলদাতা সহ অন্যান্য আধিকারিরা।এই ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি কেয়েকটি বুথের সাধারণ মানুষদের কাছ থেকে পাড়ার সমস্যা নিয়ে একাধিক দাবিও শুনে,বিধায়ক বলেন, এই ক্যাম্পের মাধ্যমে এলাকার বহু পুরনো সমস্যা সমাধান হবে। রাস্তা, ড্রেন, ঘাট, পানীয় জলের সমস্যা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই সব ছোট-বড় সমস্যার সমাধানের জন্য গ্রামবাসীরা দাবি জানিয়েছেন। যেসব সমস্যা এই প্রকল্পের আওতায় না এলে, সেগুলি জেলা পরিষদ ও অন্যান্য দফতরের তরফ থেকে সমাধান করা হবে। তিনি আরও জানান, গ্রামবাসীদের মধ্যে এই প্রকল্প নিয়ে যথেষ্ট সাড়া পড়েছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পটি দেশের মধ্যে এক ব্যতিক্রমী উদাহরণ। বাংলা পথ দেখাচ্ছে গোটা ভারতবর্ষকে। আগামী তিন মাসের মধ্যে মানুষের দাবির সমাধান হবে। এই প্রকল্প ঘিরে মানুষের মধ্যে যে আবেগ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তার কোনও বিরোধিতা হতে পারে বলে বিধায়ক ডা: অলক জলদাতা তিনি মনে করি না।

