ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ বখাটে যুবকের বিরুদ্ধে

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

 

সিরাজুল ইসলাম ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎লক্ষ্মীপুরের কমলনগরে ক্লাস রুমে ঢুকে ছাত্রীকে  উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে ইমরান হোসেন রনি(২১) নামে এক যুবকের বিরুদ্ধে। রনি চর লরেন্স ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বাসিন্দা মহি উদ্দিন পলোয়ানের ছেলে।

‎জানা যায়, ইমরান হোসেন রনি উপজেলা চর লরেন্স ইউনিয়নে অবস্থিত কাদিরপুন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এতে সে কোন সাড়া না পায়নি। গত সোমবার (১সেপ্টেম্বর) সকালে স্কুলে ছাত্রী স্কুলে আসে । ওই সময় বহিরাগত বখাটে রনি বিদ্যালয়ে ঢুকে ওই ছাত্রীকে এলোপাতাড়ি কিল ঘুসি মারতে থাকে। পরে ওই স্কুল ছাত্রীর সহপাঠীরা তাকে এগিয়ে আসলে রনি পালিয়ে যায়।

‎ভুক্তভোগী শিক্ষার্থী সাংবাদিকদের জানান, ওই দিন সকালে তার সহপাঠীরাসহ স্যার ক্লাসে আসবে এ জন্য অপেক্ষা করছে। হঠাৎ রনি ক্লাসরুমে ঢুকে তার মাথায় দুই-তিনটা থাপ্পর মারে এবং পর্যায়ে তার হাত ধরে টানাটানি করে। ওই সময় বিভিন্ন গালিগালাজ করে চলে যায়। এর আগে বহুবার সে স্কুলে আসার পথে তার পথ আটকিয়ে বিভিন্ন খারাপ কথা বলতো সে।

‎ওই বিদ্যালয়ের বাংলা শিক্ষক মতিউর রহমান জানান, এই ছেলেটি স্কুলের শিক্ষকদের সাথেও বিভিন্ন সময় খারাপ আচারণ করে। স্কুলের মাঠে খেলতে এসেও সহপার্ঠিদের সাথে মারামারি করতে দেখা গেছে তাকে।

‎কাদিরপুন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমি জানতে পেরে ভুক্তভোগী শিক্ষার্থীকে ডেকে বিস্তারিত শুনে তার অভিভাবককে ব্যবস্থা নিতে বলেছি। এখনো তারা এ বিষয়ে আর কোন যোগাযোগ করেনি।

Don`t copy text!