মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বেলা ২টায় উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির উলিপুর উপজেলা আহ্বায়ক ও দলদলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি। সঞ্চালনা করেন আব্দুল আজিজ (মিন্টু) মন্ডল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জাতীয় পার্টি সমর্থিত এমপি পদপ্রার্থী, দৈনিক বায়ান্নর আলো এর প্রকাশক, সাফা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুস সোবহান।
বিশেষ অতিথির রাখেন সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম এবং ধামশ্রেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক মানিক। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শারমিন আক্তার ও সাংবাদিক আব্দুল মান্নান।
বিভিন্ন ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন—মোঃ ইসরাফিল আলম (সাহেবের আলগা), সফিকুল ইসলাম হৃদয় (বেগমগঞ্জ), রাজা মিয়া (বুড়াবুড়ি), আফজাল হোসেন মিলিটারি (ধরণীবাড়ি), আমজাদ হোসেন (ধামশ্রেণী), সিদ্দিকুল ইসলাম মাস্টার (বজরা), আব্দুর রাজ্জাক সাবেক মেম্বার (তবকপুর), আব্দুল খালেক (থেতরাই), বাহারউল্লাহ মাস্টার (বজরা), আবুল কালাম আজাদ (দলদলিয়া), হাফিজুর রহমান (পান্ডুল), রঞ্জু মিয়া (পৌরসভা), মাহবুবুর রহমান নান্নু মাস্টার (হাতিয়া), ছাত্রসমাজের মজনু মিয়া, কৃষক পার্টির আলম সরকার, শ্রমিক পার্টির রেজাউল, ইউনুস আলী (দুর্গাপুর) প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীকে সংগঠনের স্বার্থে নিবেদিত থেকে কাজ করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে আগামী দিনে দলকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সভাকে কেন্দ্র করে উলিপুরে জাতীয় পার্টির তৃণমূল কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।
সভায় দলদলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি আহ্বায়ক এবং সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

