ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উত্তর আলগী হাবিবুল্লাহ চোকদার জামে মসজিদ ও গন কবরস্থান আনুষ্ঠানিক উদ্বোধনী মিলাদ ও দোয়া

প্রতিবেদক
majedur
আগস্ট ২৯, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলা ২নং উত্তর আলগী ইউনিয়নে মরহুম হাবিবুুল্লাহ চোকদার ফাউন্ডেশন এর উদ্যোগে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান শাহীনের উপস্থিততে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ নেতৃবৃন্দরা হাবিবুল্লাহ উল্লাহ চোকদার জামে মসজিদ শুভ উদ্বোধনী ও পরিদর্শন করেন। এসময় বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাহবুবুর রহমান শাহীন তার ব্যক্তিগত অর্থায়নে গণ কবরস্থান ও জামে মসজিদ নির্মাণ করেছেন। এবং আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধনী মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বিগত ২০০৬ সালে অত্র এলাকায় গরীব অসহায় পরিবারের সদস্যদের দাফনের জন্য গণ কবরস্থানের ব্যবস্থা করেন। এর পাশাপাশি বিগত তিন বছর পূর্বে এলাকাবাসীর নামাজের ব্যবস্থা করার জন্য একটি মসজিদ নির্মাণ করেন। এটি শুরুতে ফানজেগানা মসজিদ হিসেবে ব্যবহার হলেও বর্তমানে সেটিকে জামে মসজিদ হিসেবে রূপান্তর করা হয়।

শুক্রবার ২৯ শে আগস্ট জুম্মার নামাজের পর দোয়া ও মিলাদের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলহাজ্ব মাহবুবুর রহমান শাহীন। এ সময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ার, সহ-সভাপতি খালেক খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ গাজী, কৃষি বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন জোটন, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, হাবিবুল্লাহ চোকদার জামে মসজিদ কমিটির সভাপতি এ বি এম সিদ্দিক (বাচ্চু গাজী) সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন জমাদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।

জুম্মার নামাজ মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান।
বিকালে দক্ষিণ বাখরপুর বাংলা বাজার কবিরাজ পাড়া আব্দুস সামাদ পন্ডিত (রহঃ) দারুল হাদীছ সালাফিয়াহ মাদ্রাসা পরিদর্শন করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান শাহীন।

Don`t copy text!