ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধরের বিরুদ্ধে মিথ্যা মামলা, চট্টগ্রামে প্রতিবাদ সভা।

প্রতিবেদক
admin
আগস্ট ২৮, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক।

জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের বিরুদ্ধে মিথ্যা মামলা, অফিস দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রামে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎গত রবিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা দোষী সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

‎সভায় সভাপতিত্ব করেন বিএমএসইউ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন হুমায়ুন কবির রাব্বি।

‎প্রতিবাদ সভার প্রধান অতিথি ছিলেন বিএমএসইউ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক নেতা সোহাগ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক *স্বাধীন সংবাদ* পত্রিকার উপদেষ্টা সম্পাদক নুরুল আফছার তৌহিদ, সহ-সম্পাদক আলহাজ্ব বেলাল আহমেদ এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল।

‎উদ্বোধনী বক্তব্য রাখেন সাংবাদিক জহিরুল ইসলাম বাবলু।
‎এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নাসির উদ্দিন লিটন, মহিউদ্দিন সাগর, মাজাহারুল ইসলাম রানা, শাহাদাত হোসেন, শাহরিয়ার সুমন, মোশাররফ হোসেন মাসুদ, নূরনবী, মোহাম্মদ রাজিব, আসিফুজ্জামান, বিল্লাল হোসেন, হেলাল উদ্দিন, সোহেল রানা, সোহেল, হৃদয় সর্দার, আসিফসহ আরও অনেকে।

‎সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা এক কণ্ঠে বলেন, দেশের যেকোনো সাংবাদিকের ওপর নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে তারা সবসময় ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যাবেন।

Don`t copy text!