ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ডাকাতি মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে আটক 

প্রতিবেদক
majedur
আগস্ট ২৩, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সুভাস, দাস,,।
পটুয়াখালী র‍্যাব-৮ এর অভিযানে বাউফল থানার ডাকাতি মামলার আসামী মূল পরিকল্পনাকারী (ডাকাত সরদার) গ্রেফতার। জানা গেছে, র‍্যাব-৮ ও র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী, কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট ২০২৫ইং তারিখ রাত আনুমানিক ১০ টা ৪০ মিনিটের সময় বরিশাল মহানগর কোতয়ালী মডেল থানাধীন চরমোনাই হুজুরবাড়ী বাজার, ভাই ভাই ট্রেডার্স এর বিপরীত হইতে তদন্তে প্রাপ্ত ডাকাতি মামলার আসামী মোঃ আলাউদ্দিন পিতা-ছিটু হাওলাদার, মাতা-মনোয়ারা বেগম, সাং দক্ষিন কোড়ালিয়া, থানা+জেলা-ভোলা সদর, (ডাকাত সরদার) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরনে জানা যায় মোঃ শহিদুল মাতুব্বর (৫৮) পেশায় একজন তরমুজ চাষী।
তার চাষকৃত তরমুজ কাটিয়া গত ইং ১৪/০৩/২০২৫ তারিখ রাত আনুমানিক ১১ টার সময় ১নং সাক্ষীর ট্রলারে কপালবেড়া ৯নং ওয়ার্ড ক্লোজার ঘাট হইতে তরমুজ বিক্রি করার উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে ইং ১৫/০৩/২০২৫ তারিখ রাত আনুমানিক ৩ টার সময় বাউফল থানাধীন নাজিরপুর ইউপির নিমদী ৩নং ওয়ার্ড সাকিনে নিমদী লঞ্চঘাট হইতে আনুমানিক ৩০০ ফিট উত্তর দিকে তেতুলিয়া নদীতে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দেশীয় মারাত্মাক অস্ত্র-সন্ত্র, লাঠিসোটাসহ আক্রমন করে।
 অজ্ঞাতনামা ডাকাতরা তাদেরকে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে লীলাফুলা জখম করিয়া আনুমানিক ১০,০০০ পিচ তরমুজ মূল্য অনুঃ ১৫,০০,০০০/- টাকাসহ ট্রলারটি তাদের নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করে। অজ্ঞাতনামা ডাকাতরা তাহাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়া বাদীর মাথায় কোপ দিয়া গুরুতর জখম করে। বাদী ও স্বাক্ষীরা ১ জন ডাকাতকে ট্রলারে আটকে ফেলে।
পরবর্তীতে বাউফল থানাধীন ধূলিয়া ইউপির ধূলিয়া লঞ্চঘাটের কাছাকাছি আসিলে বাদী ও সাক্ষীদের ডাকচিৎকার করিলে অজ্ঞাতনামা ডাকাত দল তাহাদের ট্রলারটি নিয়া পূর্ব দিকে পালিয়ে যায়।
অজ্ঞাতনামা ডাকাতদের বয়স অনুমান ৩৫ থেকে ৪০ বছর। পরবর্তীতে বর্নিত ঘটনায় পটুয়াখালী জেলার বাউফল থানার একটি মামলা রুজু হয় যাহ্য বা মামলা নং-০৭, তারিখঃ ১৫/০৩/২০২৫ইং, ধারাঃ ৩৯৮ পেনাল কোড। ৩। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য বিএমপি, বরিশাল কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Don`t copy text!