ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি রাজনীতি করে দেশের উন্নয়নের জন্য : এড. সলিমুল্যাহ সেলিম

প্রতিবেদক
majedur
আগস্ট ২২, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদরের ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার ২২ আগস্ট বেলা ১১ টায় টেকের বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্যাহ সেলিম বলেন,জিয়াউর রহমান বিএনপি গঠন করছেন ইসলামি মুল্যবোধের মাধ্যমে এদেশের উন্নয়ন করার জন্য। বিএনপি’র রাজনীতি উন্নয়নের রাজনীতি আমি ইতিমধ্যেই খোঁজ নিয়েছি ইব্রাহিমপুর ইউনিয়নের দুটি সমস্যা রয়েছে। একটি হচ্ছে ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে যাওয়া খালের ভাঙ্গন, অপরটি হচ্ছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দুটি সমস্যার স্থায়ী সমাধান করে দেওয়া হবে।

অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালি, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান।

ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁনমিয়া চকিদারের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি বিল্লাল গাজী সঞ্চালনায় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক হারুন গাজী বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল্যাহ মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন বরকন্দাজ, সদস্য সচিব নাসির শেখ যুগ্ম আহ্বায়ক মনির মুন্সি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব আহসান রাসেল, সাবেক সভাপতি দেওয়ান সোহাগ, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ইমাম হোসেন শেখ,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনু চকিদার, সাধারণ সম্পাদক কলমতর গাজী, ৮ নং ওয়ার্ড সভাপতি বিল্লাল চকিদার, সাধারন সম্পাদক নুরু খান,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু কবিরাজ, সাধারণ সম্পদাল মকবুল হোসেন মোল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম মাঝিসহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!