ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আসাদুজ্জামান মিন্টুর পক্ষে ফুটবল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

প্রতিবেদক
majedur
আগস্ট ২০, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

উত্তম চক্রবর্তী, যশোর জেলা অফিস।।

তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে সম্পৃক্ত রাখতে যশোরের মণিরামপুর উপজেলা বিএনপি’র সুযোগ্য সাধারণ সম্পাদক শ্যামকুড় ইউনিয়নের কৃতি সন্তান জননেতা জনাব আসাদুজ্জামান মিন্টুর পক্ষে রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের মাঝে ফুটবল বিতরণ করলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও আগামী দিনের শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। এসময় ছাত্রদের মাঝে ফুটবল বিতরণকালে রফিকুল ইসলাম বলেন- সমাজ ব্যবস্থার উন্নয়নে ও তরুণদের মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে খেলাধূলার প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিটি পাড়া-মহল্লায় বা গ্রামে সামাজিক সংগঠন ও ক্রীড়া সংগঠন থাকলে তরুণ-কিশোররা সেখানে যাবে। বই পড়া, খেলাধূলার আয়োজনসহ নানা সামাজিক কার্যক্রমে যুক্ত হবে। এভাবে যুক্ত হলে তারা বিপথে যাবে না। সমাজও ভালো থাকবে। তরুণদের খেলাধূলায় আগ্রহী করে তুলতে স্পোর্টিং ক্লাবগুলোর মাঝে খেলাধূলাসামগ্রী বিতরণ একটি ভালো কাজ। আমরা আশা করি আমাদের এসব তরুণ সমাজ খেলাধূলার মধ্য দিয়ে নিজেকে বিকশিত করবে। সমাজ বদলে অংশ নিবে। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও দরিদ্রদের সহায়তায় অসংখ্য মানবিক কাজ করে যাচ্ছেন। তরুণ খেলোয়াড়দের অনেকেই জানান- দীর্ঘদিন ধরে উপযুক্ত ক্রীড়া সামগ্রীর অভাবে তারা অনুশীলন থেকে পিছিয়ে পড়ছিলেন। নতুন ফুটবল পেয়ে তারা আবারও অনুপ্রাণিত হয়েছেন এবং নিয়মিত অনুশীলনে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয়রা মনে করছেন- এই উদ্যোগ শুধুমাত্র ক্রীড়াসামগ্রী বিতরণ নয়, বরং এটি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার একটি কার্যকর উদ্যোগ। আয়োজকরা আরো জানান- ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

Don`t copy text!