ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ও শোভাযাত্রা

প্রতিবেদক
majedur
আগস্ট ২০, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন গাজী।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ও শোভাযাত্রা বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর সদর উপজেলার উদ্যােগে বিশাল বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুরে সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে হাসান আলী প্রাইমারি স্কুল মাঠে এসে জড়ো হয়। পরে সেখান থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ র‌্যালিটি চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে যোগ দেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। সবার পরনে ছিল একরঙা হলুদ ক্যাপ, আর হাতে ছিল ব্যানার-ফেস্টুন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ হান্নান মিজি, যুগ্ম আহ্বায়ক মোঃ হাসেম গাজী, মোঃ সোহেল মৃধা, আঃ আউয়াল, মহিউদ্দিন রুবেল, জাহিদুল ইসলাম নোমান, আবু সুফিয়ান, মোঃ ফয়েজ বেপারী, শাহ আলম হাওলাদার, মোহাম্মদ হোসেন নয়ন, সদস্য মাসুদ মিজি, শফিকুর রহমান সুফি, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শিবলু বেপারী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোমিন গাজী সাগর, ইব্রাহিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ শাহ আলম সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী বর্ণাঢ্য র‌্যালিতে  অংশ নেন।

Don`t copy text!