ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা রিপনের তরুণ খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
majedur
আগস্ট ১৯, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

উত্তম চক্রবর্তী,যশোর জেলা অফিস।।

তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে সম্পৃক্ত রাখতে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তরুণ খেলোয়ারদের মাঝে ফুলবল বিতরণ ও ৫নং ওয়ার্ড দোদাড়িয়া গ্ৰামের অসহায় মোঃ শরিফুল ইসলামকে আর্থিক সহায়তা প্রদান করেন মণিরামপুর উপজেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ আহসান হাবিব রিপন। গতকাল রাতে রাজগঞ্জ আঞ্চলিক বিএনপি’র কার্যালয়ে এ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। ফুটবল বিতরণকালে আহসান হাবিব রিপন বলেন- সমাজ ব্যবস্থার উন্নয়নে ও তরুণদের মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে খেলাধূলার প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিটি পাড়া-মহল্লায় বা গ্রামে সামাজিক সংগঠন ও ক্রীড়া সংগঠন থাকলে তরুণ-কিশোররা সেখানে যাবে। বই পড়া, খেলাধূলার আয়োজনসহ নানা সামাজিক কার্যক্রমে যুক্ত হবে।

এভাবে যুক্ত হলে তারা বিপথে যাবে না। সমাজও ভালো থাকবে। তরুণদের খেলাধূলায় আগ্রহী করে তুলতে স্পোর্টিং ক্লাবগুলোর মাঝে খেলাধূলাসামগ্রী বিতরণ একটি ভালো কাজ। আমরা আশা করি আমাদের এসব তরুণ সমাজ খেলাধূলার মধ্য দিয়ে নিজেকে বিকশিত করবে। সমাজ বদলে অংশ নিবে। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও দরিদ্রদের সহায়তায় অসংখ্য মানবিক কাজ করে যাচ্ছেন।

তরুণ খেলোয়াড়দের অনেকেই জানান- দীর্ঘদিন ধরে উপযুক্ত ক্রীড়া সামগ্রীর অভাবে তারা অনুশীলন থেকে পিছিয়ে পড়ছিলেন। নতুন ফুটবল পেয়ে তারা আবারও অনুপ্রাণিত হয়েছেন এবং নিয়মিত অনুশীলনে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয়রা মনে করছেন- এই উদ্যোগ শুধুমাত্র ক্রীড়াসামগ্রী বিতরণ নয়, বরং এটি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার একটি কার্যকর উদ্যোগ। আয়োজকরা আরো জানান- ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি প্রভাষক কফিল উদ্দিন, মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবির, ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর, সম্রাট, পান্না, লিমন, ছাত্রদল নেতা মুস্তাক, অন্তু, আলফি, আবির সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Don`t copy text!