ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বণিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন: মিথ্যা মামলার অভিযোগে ক্ষোভ

প্রতিবেদক
majedur
আগস্ট ১৪, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সর্ববৃহৎ বাজার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান লস্কর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সাংবাদিক সম্মেলনে আব্দুল মান্নান লস্কর বলেন, মতলব উত্তর উপজেলার সর্ববৃহৎ বাজার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চাঁদপুর জেলা শাখা কমিটির সদস্য ও ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম এবং এলাকার সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মিথ্যা মামলা দায়ের করা হয় এবং আমাকে গ্রেফতার করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে এলাকায় অনিয়মের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখায় অপকর্মে লিপ্ত মহলটি ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অথচ আমি গত ১৭ বছর ধরে বিভিন্ন নির্যাতন, জেল-জুলুম সহ্য করে দলের নেতাকর্মীদের সঙ্গে নিরলসভাবে কাজ করে আসছি।

আব্দুল মান্নান লস্কর তার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের জন্য দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানান।

Don`t copy text!