ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে বাংলাদেশী যুবকের মৃত্যু

প্রতিবেদক
majedur
আগস্ট ১৪, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

‎সিরাজুলইসলাম ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎ সৌদি আরবে  আরিফ আহমেদ রনি (৩০) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রিয়াদ শহরের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

গত দুই মাস আগে রনি ব্রেইন স্ট্রোক করে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। সে ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের চেয়ারম্যান মৃত মহি উদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
‎মৃত রনির বড় ভাই সাবেক তোরাবগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতন জানান, ২০২৩ সালের ৮আগস্ট রনি চাকরির উদ্দেশ্যে সৌদি আরব যান। প্রায় দুই বছর রিয়াদ শহরে একটি কোম্পানিতে চাকরি করছিলেন। গত দুই মাস আগে হঠাৎ রনি ব্রেইন স্ট্রোক করে কিং ফাহাদ হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলো।

বুধবার  সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আবারো স্ট্রোক করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রনির মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি করছেন তার পরিবার।





Don`t copy text!