ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

‎কমলনগরে শিক্ষার মানোন্নয়নের সমাবেশ

প্রতিবেদক
admin
আগস্ট ১২, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!


সিরাজুল ইসলাম ‎কমল নগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।

‎লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষার মানোন্নয়নের লক্ষে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ।
‎ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রান্তিক সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন।
‎সমাবেশ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ করা হয়।






Don`t copy text!