ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আমিরাত প্রবাসী সাংবাদিক সাইফুল ইসলামের বইয়ের প্রকাশনা উৎসবে উপস্থিত কমার্শিয়াল কাউন্সিলর

প্রতিবেদক
admin
আগস্ট ১১, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার বলেছেন, জীবন-জীবিকার সন্ধানে আমরা এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াই। যেখানে জীবিকার বিষয় থাকে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম, অফিস ও ব্যবসাসহ নানা চিন্তায় থাকতে হয়। সেক্ষেত্রে শত ব্যস্ততার মাঝে সাহিত্যচর্চা বা বই প্রকাশ করা সহজ কাজ নয়। তার মধ্যেও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ‘এই ধরণীর পথে প্রান্তরে’ বই প্রকাশ করে দৃষ্টান্ত রাখায় তাকে অভিনন্দন জানান তিনি।

তিনি বলেন, ভালো বই হচ্ছে একজন মানুষের নিঃসঙ্গতার বন্ধু। বই হচ্ছে সেরা বই, বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না। বই মনের কষ্ট দূর হওয়ার মাধ্যম। বই পড়ার অভ্যাস করতে হবে। আমাদের সন্তানদের বই পড়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে। সাইফুল ইসলাম তালুকদারের প্রকাশিত এ বইটি গাইডলাইন হিসেবেও কাজ করবে বলে মনে করেন তিনি।

রোববার (১০ আগষ্ট) দুবাই সেলসি হলরুমে আয়োজিত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের প্রকাশিত ‘এই ধরণীর পথে প্রান্তরে’ বইটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাংবাদিক কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, লেখক ও সংগঠক প্রকৌশলী সরফরাজ খান, কলামিস্ট ও সাংবাদিক আবু ছালেহ, মাওলানা ফজলুল কবির চৌধুরী,সংগঠক সিরাজুল ইসলাম নওয়াব, আজমান বাংলাদেশ সমিতির সদস্য সচিব কামাল হোসেন সুমন, সংগঠক রফিকুল ইসলাম খান, সংগঠক মোহাম্মদ এহসান চৌধুরী, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সঙ্গীত শিল্পী জাবেদ আহমেদ মাসুম, সাংবাদিক শামছুর রহমান সোহেল, সাংবাদিক ফখরুদ্দিন মুন্না, সরওয়ার উদ্দিন রনি, মামুনুর রশীদ, কবি ওবায়েদুল হক, ফয়েজ উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক ও সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Don`t copy text!