ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শিশুশিক্ষার্থীকে অপহরণ,২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী আপন চাচাতো ভাই

প্রতিবেদক
majedur
আগস্ট ৮, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে জুনায়েদ হোসেন (১১) নামের এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেছে অপহরণ কারী।

অপহরণের এ ঘটনাটি ঘটেছে সোমবার দুপরে উপজেলার চাঁন্দাশ ইউপির চাকলা গ্রামে। স্থানীয় সূত্র জানায়, চাকলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শিশু শিক্ষার্থী জুনায়েদ হোসেনকে অপহরণ করে আটকে রেখে প্রায় ৭ ঘন্টা পর অপহরণকারীরা ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে শিশুটির বাবাকে ফোন করে।

পরে বিষয়টি পুলিশে জানালে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজাসহ থানা পুলিশের একটি চৌকশ দল কয়েক ঘন্টা অভিযান চালিয়ে মধ্যরাতে অপহরণকারী চাকলা গ্রামের শামসুল হকের ছেলে সবুজকে আটক করে এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, অপহরণকারী সবুজ ভিকটিমের আপন চাচাতো ভাই হওয়ায় বিষয়টি তারা পারিবারিকভাবে মিমাংশার চেষ্টা করছে। এ বিষয়ে তারা থানায় মামলা করতে রাজি হননি।
নওগাঁ ।

Don`t copy text!