ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হুইল চেয়ার, শুকনো খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিবেদক
majedur
আগস্ট ৭, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার ও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) ফৌজিয়া খান। পরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অভিভাবকদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা শুভ উদ্বোধন করেছেন তিনি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা’র সভাপতিত্বে এই সমস্ত শিক্ষা উপকরণ, হুইল চেয়ার বিতরণ কর্মসূচি ও সচেতনতামূলক কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।

পৃথক পৃথকভাবে আয়োজিত উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অভিভাবকগণের সাথে সচেতনতামূলক কর্মশালা, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা ইন্সট্রাক্টর বিশ্বজিৎ কুমার সাহাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Don`t copy text!