কমল পাটোয়রি,মীরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
গত বছর ২০২৪ শে র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার র্যালী করেছে দলটি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মীরসরাই থানা, জোরারগঞ্জ থানা, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের উদ্যোগে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে শুরু করে র্যালীটি উপজেলা সদরে এসে শেষ হয়।
পরবর্তীতে যুবদলের উদ্যোগে যুব সমাবেশের আয়োজন করা হয়।যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মীরসরাই উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন। যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানার সভাপতিত্বে ও এস এম সুমনের পরিচালনা সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. মহি উদ্দিন, সাবেক সদস্য সচিব মো. জাহেদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, মোশারফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মনজুরুল হক মঞ্জু, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম, আজিজুল হক মেম্বার, মাজহারুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হোসেন।
ঐক্যের ডাক দিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই ঐক্যের ডাক দেন তিনি। এসময় তিনি বলেন, নমিনেশন প্রদানের একমাত্র এখতিয়ার তারেক রহমানের। তিনি যাকে নমিনেশন দিবেন তার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। অতীতে অনেক কিছু হয়েছে। সব ভুলে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনাদের কাছে উদ্বাত্ত আহ্বান জানাই আসুন এক টেবিলে বসে আলোচনা করি। আমাদের ভুলে থাকলে সেটা সংশোধন করে নিব। বিএনপির মধ্যে কোন ভেদাভেদ চাই না। আমরা সবাই ভাই ভাই।

