ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

প্রতিবেদক
admin
আগস্ট ৫, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি ঘোষিত গণতন্ত্রের বিজয় দিবস ও গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় নবীনগর বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এ আনন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।

র‍্যালিতে অংশ নেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল এসে প্রধান র‍্যালির সঙ্গে যোগ দেয়, যার ফলে পুরো বাসস্ট্যান্ড এলাকা সরব হয়ে ওঠে গণতন্ত্র ও অভ্যুত্থানের স্লোগানে।

র‍্যালিটি নবীনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেইটের সামনে এসে শেষ হয়। পুরো কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, বিএনপি ৫ আগস্টকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে। একইসাথে এবার পালিত হয়েছে আওয়ামী সরকারবিরোধী গণআন্দোলনের এক বছর পূর্তিও।

Don`t copy text!