ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি এদেশের মাটি ও মানুষের দল .আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন

প্রতিবেদক
majedur
আগস্ট ৫, ২০২৫ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

৪ আগস্ট সোমবার বিকেলে ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন। এসময় তিনি বলেন – বিএনপি এদেশের মাটি ও মানুষের দল।আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। গত ১৭ বছর বিএনপির উপর যে নির্যাতন হয়েছে বেগম খালেদা জিয়া কি পালিয়ে গিয়েছে? তারেক রহমানকে দেশে আসাতে দেয়নি।ওয়ান ইলেভেনের সরকার বেগম খালেদা জিয়াকে বলেছিলো আপনি আমাদের সমর্থন দেন।আমরা আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, কিন্তু তিনি তাদের সাথে আপোষ করেননি। তার দুই ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিলো। তিনি বলেছেন আমার দুই ছেলেকে মেরে পেলো আমার হাজারো সন্তান আছে। আমরা ভাগ্যবান, আমরা এমন একটি দলের সদস্য।

এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। গত ১৭ বছর এই সত্যটি কেউ বলতে পারেনি। তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান আপনাদের জন্য ৩১ দফা দিয়েছে। আজকে দেশে একটি লোক দাঁড়িয়ে বলতে পারেনি।আমি আওয়ামী লীগ করি। শেখ মুজিবের জানাজায় পর্যন্ত লোক হয়নি।কাজেই বিএনপি আওয়ামী লীগ এক নয়।আজকে অনেকে ভুলে গেছে আমাদের নেতা জিয়াউর রহমান তাদেরকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে।এই সদস্য ফরম আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

আপনারা ১৭ বছর কষ্ট করেছেন। কাজেই আপনারা সবাই অবশ্যই সদস্য হবেন। এই সদস্য ফরম আমাদের নেতা তারেক রহমানের কাছে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী,যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, সদস্য শরীফ আহমেদ খান,গাজী মোঃ মাসুদ রায়হান । বালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোহব্বত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন গাজীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন’বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক কাজী মোঃ আলাউদ্দিন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ মোর্শদসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ।

পরে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের হাতে সদস্য ফরম তুলে দেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন বিএনপি নেতা জাকির তালুকদার।

Don`t copy text!