হাজীগঞ্জ প্রতিনিধি: শাহরিয়ার মামুন
হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে গণ-অভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক—জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সফল সভাপতি চাঁদপুর জেলা বিএনপি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক। তিনি তাঁর বক্তব্যে সরকারের অব্যবস্থাপনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে জোর দেন।
উক্ত বিজয় র্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করেন ১নং রাজারগাঁও (উত্তর) ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই কর্মসূচিকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

