ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নুরিয়া ফাযিল মাদ্রাসায় জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠানমালার পুরষ্কার বিতরণ

প্রতিবেদক
majedur
আগস্ট ৪, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠানমালার নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৪ আগষ্ট সকালে চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠান পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মাদ্রাসার অধ্যক্ষ এ.টি.এম মোস্তফা হামিদির সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক এইচ এম আহসান হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট আঃ কাদের খান, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটওয়ারী, মদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, আল আমিন একাডেমি মাদ্রাসার শিক্ষক আঃ কাইউম শেখ,চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মোঃ সালাহউদ্দিন চাঁদপুরি, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন প্রমূখ।

চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল মাদ্রাসায় জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠানমালার মধ্যে কোরআন তেলোয়াত, হামদ, নাত, ইসলামি সংঙ্গিত কবিতা ও জুলাই ২৪ এর রঙ্গে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতাসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক মোঃ শাহ আলম, সিনিয়র শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সহকারি অধ্যাপক ফয়েজ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে জুলাই ২৪ এর গ্রাফিতি তুলে দেওয়া হয়।

Don`t copy text!