ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেদক
majedur
আগস্ট ১, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

 

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশাল উপস্থিতি, মোনাজাতে কেঁদেছেন অনেকে

লিগ্যাল এইড ফ্রান্স-এর প্রেসিডেন্ট আজাদ মিয়ার মায়ের রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক হৃদয়ছোঁয়া দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে। গত ২৯ জুলাই, মঙ্গলবার সন্ধ্যা ৮টায়, লিগ্যাল এইড হলরুমে এই আয়োজনে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

দোয়া পরিচালনা করেন ফ্রান্সের বাংলাদেশ জামে মসজিদ ওভারভিলিয়ে-র খতিব মাওলানা নুরুল ইসলাম। উপস্থিত সকলেই আজাদ মিয়ার মা সহ সকল অসুস্থদের রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। মাহফিলে চোখের পানি ফেলেন অনেকেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য:

সালেহ আহমেদ চৌধুরী, আজহারুল হক মিন্টু, আব্দুল মালিক মানিক, শামীম মুহাম্মদ মোল্লাহ, মুফতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জিল্লুর রহমান, হাফেজ সাইফ, আব্দুস শহীদ ইমাম, হাফেজ ওয়াহিদ, হাফিজ দুলায়েৎ, হাফেজ রায়হান, মাওলানা শামীম আহমেদ, তাইজুল ফয়েজ, তাজ উদ্দিন, হাজি কাওছার দুদু, আমিনুর রশিদ লেচু, কবির আহমেদ, ইসলাম উদ্দিন, আসলাম উদ্দিন, জিল্লুর রহমান, সেলিম আহমেদ, কানুন রশিদ, আব্দুল আহাদ, লায়েক আহমেদ তালুকদার, সাদিকুর রহমান, সাঈদ আহমেদ, অপু আহমেদ, জাহিদুল ইসলাম সোহাগ, সালাউদ্দিন আহমেদ, শাহিনুর রহমান আশরাফ, মামুন মাহিন, আফ্রাদ আহমেদ, আজাদ আনসারী, খোকন আহমেদ সহ আরও অনেক কমিউনিটি ব্যক্তিত্ব।

দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে সিলেটের ঐতিহ্যবাহী তুষা শিরনী (হালুয়া) তোবারক হিসেবে বিতরণ করা হয়।

Don`t copy text!